এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
এমসি কলেজ প্রতিনিধি: সিলেট সরকারী এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের অভিজাত এক হোটেলে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চলনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, এখন আমরা গ্লোবাল ভিলেজে আছি। বিশ্বের কোথাও কিছু হওয়ার সাথে সাথেই আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে যাই। মিডিয়া ভূমিকা রাখে বলেই আমরা সঠিক খবর পেতে পারি। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে আমরা কলেজের সকল খবরের সঠিকটা পেয়ে যাই। তারা কলেজের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। রিপোর্টার্স ইউনিটির এই ইফতার মাহফিল এক চমৎকার উদ্যোগ।
এসময় বক্তব্য রাখেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ, ইমরান ইমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ, আবু তালহা মাহি।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed