বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।
৭ মার্চ শনিবার মধ্যরাতে এ সতর্কতা জারি করা হয়।
পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে।
এর আগে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের উপর এই সতর্কতা জারি করা হয়।
Related News
হুথি হামলার শঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ বার সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। সম্ভাব্য ক্ষেপণাস্ত্রRead More
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More



Comments are Closed