সিলেটে নারীসহ আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ সেনাবাহিনীর হাতে আটক সেই চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
এরআগে ৭ মার্চ বিকেলে সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওসি মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসার শিকার হয়েছে ঐ পরিবার। তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি।
ওসি বলেন, এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে ছেড়ে দেওয়া হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed