সিলেটে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (৭ মার্চ) সকালে এসব পণ্য ও মাদকদ্রব্য জব্দ করে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়রে দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপি’র জওয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রিম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, চাল এবং ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করেন।
জব্দকৃত মাদক ও মালামালের মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০ টাকা।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed