Main Menu

নিরীহ প্রাণীর সাথে এ কেমন শত্রুতা!

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিরীহ প্রাণীর সাথে এ কেমন শক্রতা করেছে মানুষ! মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন তার পশুত্বের আচরণ বহিঃপ্রকাশ পায়। এমনই এক পশুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে বিষ খাইয়ে ৯টি গরুকে হত্যা করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহষ্পতিবার (৬ মার্চ) রাত ১০ টায় এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকায়। এ ঘটনায় মামলা দায়ের করেছেন গরুগুলোর মালিক রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান আহমদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুলেমান আহমদ ২০টি গরু দিয়ে একটি খামার গড়ে তুলেন। গত ৪ মার্চ সুলেমান আহমেদের প্রতিবেশী একই গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে মো. রমজান মিয়া (৫৫) এর একটি পালিত ছাগল সুলেমানের ফসলি জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়ারে দেন। ফলে রমজান মিয়া ও তার ছেলে মনির (৩০) সুলেমানের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। গত বুধবার রাত ১০ টায় সুলেমান তার ২০টি গরুকে খাবার খাইয়ে দিয়ে আসেন। পরদিন বৃহষ্পতিবার সকাল ৬টায় তিনি খামারের দরজা খুলে দেখতে পান দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সাথে সাথে পশু ডাক্তার রাজুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খায়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি দুটি গরুকে মাটিতে পুতে দেন। পরে ডাক্তার অন্যান্য গরুগুলোকে প্রতিশেধক দেন কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ টি গরু মারা যায় বলে খামার মালিক সুলেমান আহমদ জানান।

তিনি এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় রমজান মিয়া ও তার ছেলেকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুলেমান আহমদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে হাওলাত নিয়ে ও নিজ মূলধন দিয়ে এ খামার গড়ে তুলেন। তার দৃঢ় বিশ্বাস রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অংকের আর্থিক ক্ষতি সাধন করেছে। পূর্ব থেকে রমজান মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে বলে তিনি জানান। এ ঘটনার তিনি ন্যায় বিচার চান।

Manual4 Ad Code

এ নিষ্ঠুর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোন সময় এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানা গেছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা.সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত নয়টি গরু মারা গেছে। ময়না তদন্তের সকল আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের ধারণা বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে।

Manual2 Ad Code

এ ব্যাপারে রমজান মিয়ার মোবাইল ফোনের নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code