Main Menu

সিলেট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তে খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Manual5 Ad Code

নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। সে চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।

Manual1 Ad Code

শুক্রবার (৭ মার্চ) দুপুরে ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের হামলায় তার মৃত্যু হয়। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে নিহত শাহেদের পরিবার ও স্হানীয় জনপ্রতিনিধি মৃত ব্যাক্তি শাহেদ বলে নিশ্চিত করেছেন। মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Manual4 Ad Code

সীমান্তে শাহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code