মৌলভীবাজারে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কুখ্যাত মাদক ব্যবসায়ী হবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইলRead More
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সমৃদ্ধ বনাঞ্চলRead More



Comments are Closed