তাহিরপুর সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: চোরাই পথে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা ২ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি এলাকা থেকে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে চারাগাঁও বিজিবির টহল দল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯০০০ পিস আটক করে চারাগাঁও বিওপির টহল দল। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual5 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More
জগন্নাথপুরে স্ত্রী চলে যাওয়ায় পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘরRead More



Comments are Closed