সিলেট ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস বলছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ আবহাওয়া পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দু-দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল শনিবার যশোরে দেশের সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আগামী মঙ্গলবার (৪ মার্চ) দিনের তাপমাত্রা কমতে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed