Main Menu

ওসমানীনগরে প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) আমেরিকা প্রবাসী কাওছার আহমেদ কয়েছের অর্থায়নে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য সুহেল আহমদের সভাতিত্বে এবং সমাজসেবী শেখ নূর উদ্দিনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বুরুঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিবু। বিশেষ অতিথি ছিলেন- বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কদমতলিস্থ আল-ফেরদৌস শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হুসাইন সামুম, সমাজসেবী রিচাঁদ, রায়হান তালুকদার, এড. শামীম আহমদ, আব্দুল মজিদ, কাজী ইমন, আবুল মনসুর রায়হান, মামুন আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বুরুঙ্গা জাজর জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল আহমদ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed