অন্তবর্তী সরকারকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র নেতাকর্মীরা বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই সংগঠনে যারা নেতৃত্বে আছে তারা সবাই বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে ছিলো। তাদের মধ্যে অন্যতম ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ মুক্তিযুদ্ব মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বদরুদ্দোজা আকাশ, মো: সাজিদ ছাত্রলীগ কর্মী, আল জাবের আহমদ রুম্মান সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আরিফ আহমেদ, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো: লিমন আহমেদ উল্লেখযোগ্য।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার আব্দুল্লাহ আল মামুন, নর্থইস্ট মেডিকেল কলেজের ইব্রাহিম নিল, মদনমোহন কলেজের সাজ্জাদ রহমান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মো: কাওসার আহমেদ, সাইদুল ইসলাম সুহান, ফয়জুর রহমান সিফাত সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবী জানান।
Related News
“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবীRead More
সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদRead More



Comments are Closed