সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে ছবিসহ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার পিয়ারা মিয়ার ছেলে ও ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত ওরফে ককটেল রিফাত (৩০), মোগলাবাজার থানাধীন শেখপাড়া সবদলপুরের গুলজার আহম্মদের ছেলে ছাত্রলীগ নেতা ইয়াহিয়া আহমদ (৩৪), নগরীর কাজিটুলার আবদুর রহমানের ছেলে আবদুল করিম (৩২) এবং মোল্লাপাড়ার শহীদ বেপারির ছেলে মো. সুমন মিয়া (৩৩)।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed