সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলামের বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: গতকাল ২৩ ফেব্রুয়ারি প্রদত্ত বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট ভুল বুঝাবুঝি নিরসনে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম।
তিনি বলেন ‘গত ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোসাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পরে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে। এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিলো না।
এব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি আশা করবো তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্থ হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed