উপ-প্রেস সচিবের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপ-প্রেস সচিবের সঙ্গে নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপ-প্রেস সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সিলেটে সুষ্ঠু ধারার সাংবাদিকতা বিকাশে সিলেট জেলা প্রেসক্লাব আগামী দিনে আরো অগ্রণী ভূমিকা রাখবে। অর্ন্তবর্তীকালীন সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে। শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান উপ-প্রেস সচিব।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবে সাবেক সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক সবুজ আহমদ প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed