সিসিকের দুর্নীতিবাজ কর্মচারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী কর্মচারী রুহেল মিয়া, জাহেদুল ইসলাম সোহেল ও তার সহযোগিদের শাস্তির দাবীতে সিসিক’র ডিউটি হতে বঞ্চিত কর্মচারীবৃন্দের উদ্যোগে এক মানববন্ধন ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে নগরভবনের সামনে অনুষ্ঠিত হয়।
ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটি করার সুযোগ দেয়ার দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ষড়যন্ত্রের শিকার, ডিউটি থেকে বঞ্চিত আনসার আলী।
রনি আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঞ্চিত মোঃ আনসার আলী, আলমাছ আলী, শাকিল আহমদ, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, মিনার হোসেন, নাহিদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মচারীরা নিজের স্বার্থ হাসিল করার কারণে এই প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ না করলে, তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
বক্তারা ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটির সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ফ্রিডম হাসপাতালকে জরিমানা, সিলগালা হচ্ছে এনআইসিইউ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আম্বরখানায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাRead More
সিলেটে মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককেRead More



Comments are Closed