Main Menu

সোম ও মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন এলাকায় সোম ও মঙ্গলবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ থাকবে না। এই দুদিন নগরের ৩৪ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

শনিবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, উপশহর ব্লক-এ, সাদারপাড়া, বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে বিকেল ৫ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Share





Related News

Comments are Closed