সিলেটে ২৮০০ কেজি ভারতীয় কমলাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় কমলাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ২৮০০ কেজি ভারতীয় কমলা ও একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মো. কামাল (৪০) ও একই উপজেলার আব্দুল মোহন এলাকার আব্দুল জব্বার (২৪)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সিলেট শহরতলীর মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট চালাকালে একটি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১০০ ক্যারেট অবৈধ ভারতীয় কমলা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।
শনিবার আটককৃতদের সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed