সিলেট হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মারা যাওয়া শামসুল আলম ঢাকার মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ভিতর থেকে দরজার লাগানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed