Main Menu

সিলেটে এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যু বার্ষিকী ১৬ ফেব্রুয়ারি রোববার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত হাফিজ আমির উদ্দীন (রহ) এতিমিয়া হাফিজিয়া মাদরাসা মেজরটিলার শিক্ষক-শিক্ষার্থী ও দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে হাফিজগণের নেতৃত্বে খতমে কোরআন, বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে পর বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত করেন।

Manual4 Ad Code

মিলাদ পূর্ব বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টামন্ডলীর সদস্য বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী ও সিলেট সরকারি মহিলা কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট।

Manual7 Ad Code

তাঁরা তাদের বক্তব্যে বলেন সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীকে রাষ্ট্রীয় ভাবে সম্মান প্রদর্শন করা এবং তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন, তাঁর লিখিত পান্ডুলিপি প্রকাশ করা এবং তাঁর জীবনী স্কুল-কলেজে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানান।

দোয়া মাহফিল ও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিক, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, কারী আবুল লেইছ, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

মিলাদ মাহফিল শেষে বঙ্গবীর এম এ জি ওসমানীর আত্মর মাগফেরা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী।

এদিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ভাসানী ওসমানী স্মৃতি সংসদ।

Manual8 Ad Code

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ সংলগ্ন কবরস্থানে বঙ্গবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। পরে দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবীর ওসমানীর কর্ম ও জীবনের ওপর আলোচনাসভার আয়োজন করা হয়।

সাহেবনগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের উপদেষ্ঠা ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুলাই-আগস্ট বিপ্লবে আহত মো. আমিনুল ইসলাম বকুল।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মো. সুলতান চৌধুরী, জহির আলী, চাঁন মিয়া, ফারুক মো. ওসমানী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বকুল বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী অত্যন্ত দক্ষতার সাথে রণাঙ্গণে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার অসামান্য কৃতিত্বে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। স্বাধীনতা পরবর্তী দেশের বিভিন্ন সংকটে তিনি ত্রাণকর্তার ভূমিকা পালন করেছিলেন। এথচ বাংলাদেশের এ মহান নেতাকে বিগত সরকারগুলো ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করেছে। নতুন প্রজন্মকে এ মহান কর্মবীর সম্পর্কে জানাতে তারা কোন ভূমিকা রাখেনি এবং ইতিহাসের বিকৃতি করেছিল। এখন সময় এসেছে ওসমানীকে তার পর্যাপ্ত সম্মান দেয়া ও মূল্যায়ন করা। তাই দেশের সকল স্তরের পাঠ্যপুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত এবং রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান তিনি। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ ওসমানীর নামে করার জন্যও দাবি জানান তিনি।

অপরদিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর মরহুম জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল ১৬ ফেব্রুয়ারি রোববার বাদ জোহর হযরত শাহজালাল (রহঃ) দরগায় মিলাদ ও দোয়া মাহফিল, বঙ্গবীর ওসমানীর কবর জিয়ারত ও সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা।

এ উপলক্ষে সিলেট বিভাগ গণাদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজদ এডভোকেটের সভাপতিত্বে বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, প্রখ্যাত সমরবিদ, সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন, তাঁর রচিত পাণ্ডুলিপি সরকারি উদ্যোগে প্রকাশ করা, তাঁর জীবনী স্কুল-কলেজ এর পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগ গণদাবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য লেখক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ প্রমুখ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code