Main Menu

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদের আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ও গান পরিবেশন করেন বিশিষ্ট সিলেটি জনপ্রিয় আঞ্চলিক সংগীত শিল্পী, চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা ও লেজার সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম (অচিনপুরী)।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া)’র সভাপতিত্বে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা, চ্যানেল এস এর সম্মানিত চেয়ারম্যান আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন ক্যামডেন-উইকে’র সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী আব্দুল গফুর, হাজী আনোয়ার আলী একাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ নুরুল ইসলাম, গ্রেটার সিলেট ইস্ট লন্ডনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, আমেরিকা প্রবাসী ফখরুদ্দীন ফখর, আমেরিকা প্রবাসী দ্বারা মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিটিংবন ইসলামিক সেন্টার লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শহিদুর রহমান মাহমুদাবাদী।

Manual5 Ad Code

সমাজকর্মী আব্দুল মোমিন, শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব ও সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান এর যৌথ পরিচারনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ আকুলাকুল মৌলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মাহবুবুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল আমিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জিসান, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ মোফাজ্জল হোসেন, প্যারামেডিক্স বদরুল ইসলাম, কাউন্সিলর ফারজানা আক্তার, সহকারী মেহেদী হাসান, সহকারী রঞ্জিত, মাওলানা হুমায়ুন রশিদ জাহেদী, রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লী দেলোওয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান জামাল, যুবনেতা মিফতাউল কবির, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন উনু, শাহ মোহাম্মদ আব্দুল মুকিত, মঈনুল ইসলাম মঞ্জুর, মোগলাবাজার ইউনিয়ন জামাতের আমীর কামরানুল ইসলাম অপু, সাংবাদিক শেখ সাদিম মিয়া, মতিউর রহমান মতি, সাংবাদিক রাজন আহমেদ, সমাজকর্মী শাকিল মাহমুদ মঈন, শাহজাহান প্রমুখ।

Manual7 Ad Code

কুরআন তেলাওয়াত পাঠ করেন রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক।

Manual8 Ad Code

ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্পে ৮ শতাধিক গরিব অসহায় মানুষে মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও চশমা, মেডিসিন বিতরণ করা হয়েছে এবং অপারেশনের জন্য ৬০ জনকে বাছাই করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code