সিলেটে সাবেক এমপি হাবিবের ভাগ্নেসহ ১৩ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান ডেভিল হান্ট অপারেশনে আরো ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।
গ্রেফতার ১৩ জনের একজন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ভাগনে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জালালাবাদ থানার সাহেবেরগাও, টুকেরবাজরের আকমল হোসেন (৪২), শাহপরান থানার সাদাটিকর নয়াগাঁও এলাকার সাহান আহমদ (৩৭), সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বিমানবন্দর থানার সুবিদবাজার বনকলাপাড়া এলাকার মো. জসিম উদ্দিন তালুকদার (৪৬), যুবলীগের কর্মী তেররতন শাহজালাল উপশহর এলাকার অন্তর খান (২৫), একই এলাকার মো. ফুল মিয়া (৪৫), স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমানীনগরের নূরপুর এলাকার আমির উদ্দিন (৩০), একই এলাকার কামরুল ইসলাম কালু (২৭), দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলার সভাপতি মোগলাবাজার থানার তুরুকখলা এলাকার মো. আকমল আলী (৫২), আওয়ামিলীগ কর্মী সিলেট নগরীর বালুচর এলাকার মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), সাবেক এমপি হাবিবুর রহমানের ভাগিনা এবং বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী হইদরপুর গ্রামের কসুদ মিয়া চৌধুরী লিপন (৩৮), গোয়াইনঘাটের ৬ নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফতেহপুর ৫ম খন্ড এলাকার আব্দুল্লাহ আল রহমান (৪০), কানাইঘাটের খালেরপাড় এলাকার সৈয়দ গোলাম আলী (৫০) এবং সিলেট নগরীর কতোয়ালী থানা এলাকার বাসিন্দা ফয়সাল (৪২)।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed