দলবেঁধে তরুণীকে ধর্ষণ, মূল হোতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।
পুলিশ জানায়- গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed