Main Menu

দোয়ারাবাজারে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট অভিযানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে দোয়ারাবাজারে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- দোয়ারাবাজার উপজেলা সদরের মৃত সুবেন্দ কুমার সরকারের ছেলে উপজেলা যুবলীগের সদস্য তপন সরকার তপু (৫০) এবং একই এলাকার আরাধন দে এর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়তোষ দে চন্ডী (৪৪)।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed