Main Menu

শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা শাহান উদ্দিন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শাহান উদ্দিন নামের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮টায় উপজেলার নোয়াখালী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত শাহান উদ্দিন উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া গ্রামের সাজিদুর রহমানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই উপজেলায় অপারেশন ডেভিল হান্ট-এ এই প্রথম আওয়ামীলীগ সমর্থিত কোনো নেতা বা কর্মী গ্রেফতার হয়েছেন।

Share





Related News

Comments are Closed