সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর দ্বিতীয় দিনে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কোতোয়ালী, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদবীধারী নেতা। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসেম খান, ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪) ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০)।
এর আগে গত সোমবার অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed