সিলেটে ছাত্রলীগ নেতা নয়ন ও হাবিব গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন মৌজপুর গ্রামের নারায়ণ চন্দের ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪) এবং সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের রুস্তম আলীর ছেলে, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিব (২৫)।
এর আগে রোববার পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও তিন নেতাকে গ্রেফতার করে।
এনিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ এসএমপি ৫ জনকে গ্রেফতার করলো। রবিবার রাত থেকে সিলেটে এ অভিযান শুরু হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed