Main Menu

সিলেটে বিকাশ কর্মকর্তার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমা উপজেলায় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমেফেস) বিকাশের এক কর্মকর্তার কাছ থেকে নগদ ১২ লাখ ৪৪ হাজার ৯ শত টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের দারোগা সড়কের পাশে দেশীয় অস্ত্রের মুখে বিকাশ কর্মকর্তা শাহীন আহমেদ চৌধুরী সামি (২৩) কে জিম্মি করে নগদ এসব টাকা ছিনইতাইয়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সামির পরিবারের দাবি, সিএনজি অটোরিকশায় মুখোশধারী অজ্ঞাত একটি চক্র মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পেছন থেকে মুখ চেপে ধরে এলোপাতাড়ি হামলা ও মারধর শুরু করেন। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই অপর একজন মাস্কপরা যুবক তার কাছ থেকে ১২ লাখ ৪৪ হাজার ৯শত টাকাসহ মোটরসাইকেলটির চাবি ছিনিয়ে নেয়, পরে মোটরসাইকেলকে থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায় দুর্বৃক্তরা।

তবে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে দ্বিমত রয়েছে। কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ নাইমুজ্জামান কয়েস বলেন, টাকা ছিনতাই হয়নি সে সরিয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনিভাবে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছি।

শাহিন আহমদ চৌধুরী সামির চাচা আলবাব আহমদ বলেন, ঘটনাটি রোববার সন্ধ্যার দিকে ঘটে। আমরা সামিকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাই। সে চিকিৎসাধীন একটু আগে রিলিজ দেয়া হয়েছে। কোম্পানির সাথে আমার আলাপ হয়েছিলো প্রথম তারা আমাকে হঠাৎ জানান সামিকে আসামী করে মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সে হাসপাতালে ভর্তি ছিলো সম্পুর্ণ তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এবং সে দীর্ঘ দিন থেকেই এই কোম্পানিতে বিশ্বস্ততার সাথে কাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে দাবি করছে কোম্পানি। টাকা সরিয়ে নেয়া হয়েছে হয়তো এখানে বিষয় অন্যটি। কোম্পানি ওই ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, তবে মামলা এখনো এফআইআর হয়নি।

 

Share





Related News

Comments are Closed