Main Menu

গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি উত্তোলন, জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলনের অপরাধে একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

তিনি জানান, রোববার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

Share





Related News

Comments are Closed