সিলেট-সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ও রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে এসব অভিযান চালায়।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়- ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি’র জোয়ানরা শনিবার রাতে ও রোববার সকালে ভারত থেকে চোরাই পথে আসা কাপড়, ওষুধ, মহিষ, বডি স্প্রে, ক্রিম, চিনি, চকলেট, কমলা, ফুচকা, অলিভ অয়েল ও বিড়ি জব্দ করে।
এছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই পণ্য ও পশুর বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed