হবিগঞ্জে মহাসড়কে ট্রাক-বাসের সংঘর্ষে আহত ১৫
হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে আনন্দ ভ্রমণে আসা ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস উদ্ধার করা গেলেও ট্রাক পাওয়া যায়নি।
ওসি জানান- যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন। ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন টল চলাকালীন সময়ে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন
Related News
হবিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি আব্দুলRead More



Comments are Closed