জগন্নাথপুরে বাথরুম থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাথরুম থেকে জোনাকি আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। জোনাকি ওই গ্রামের জমির মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে জোনাকি তার মাকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। পরে দুপুর ১২টার দিকে জোনাকির মা তাকে খোঁজতে গিয়ে নিজ বাড়ির বাথরুমের তীরের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) রিফাত সিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা; তবে সঠিক কারণ জানা যায়নি।
Related News
ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে মন্ডলীভোগ ওRead More
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৩টি পরিবারের বসতঘর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার থেকে আগুন লেগে তিনটিRead More



Comments are Closed