Main Menu

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি।

Manual3 Ad Code

শনিবার ভোর রাতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।

বিজিবি জানায়, শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭২ হাজার ৩৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual4 Ad Code

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code