তারেক কালামের মৃত্যুতে আলী আহমদের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় আলী আহমদ বলেন, একেএম তারেক কালাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের খাটি সৈনিক। তিনি সর্বশেষ জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তৃনমূল বিএনপির কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতা সদর উপজেলায় বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে অগ্রনী ভুমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি সদা সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন খাঁটি জিয়ার সৈনিককে হারালাম। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed