ক্ষেতে ছাগল চড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ক্ষেতে ছাগল চড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার বালিচাপড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত আবদুল ছত্তার (৫০) ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় রোকেয়া নামের এক নারীকে আটক করেছে বাহুবল থানা পুলিশ। আটক নারী এ গ্রামের ইয়াদ উল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে ওই গ্রামের আলাউদ্দিনের ভাই ইয়াদ উল্লার স্ত্রীর একটি ছাগল প্রতিবেশী আলতা মিয়ার সবজির জমিতে যায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে সবজি জমির মালিক আলতা মিয়ার আপন ছোট ভাই আবদুল ছত্তার (৫০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ছত্তারকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে রোকেয়া নামের এক নারীকে আটক করেন।
বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed