মাটি খুঁড়ে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মো. রিফাত মিয়া (১৩) নামে এক কিশোর ভ্যানচালকের মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের একটি ফসলি জমি থেকে মুটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. রিফাত নরকুনা গ্রামের মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। সে ভ্যানচালক ছিল।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি কিশোর রিফাতের ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশে ভাড়া করে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এরপর সুযোগ বুঝে রাত ১০টার দিকে চালককে গলাকেটে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ২ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী গ্রামের মিরাজ (২৩) নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেখানো জায়গা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed