শেখ মুজিবের ম্যুরাল অপসারনে তাওহিদি কাফেলার বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খান ও সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী শুক্রবার কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, হযরত শাহজালাল রহ: মুর্তি ও ভাস্কর্য সংস্কৃতি উৎখাতের জন্য সিলেট এসেছিলেন। বিগত জালেম সরকার এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করেছিল। আগষ্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা অনেক ভাস্কর্য ধ্বংস করে দেয়, কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অদ্যাবধি তা বহাল রয়েছে। জেলা প্রশাসকের নিকট বারবার দাবি জানানো সত্বেও উপেক্ষা করা হচ্ছে। পুন্যভুমি সিলেটে কোন ভাস্কর্য বরদাশত করা হবেনা। অতিদ্রুত তা অপসারণ করতে হবে। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed