সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিজাত রেষ্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত ‘কাচ্চি ডাইন’-এ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে অধিদপ্তরের সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা বলেন- কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারাসহ বিভিন্ন অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed