অ্যাকাউন্ট হ্যাক, সিলেটে নারীর ৭ লাখ টাকা উদ্ধার করল পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হ্যাকিং এ্যাপসের মাধ্যমে প্রতারণা করে এক নারী গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল প্রতারক চক্র (হ্যাকার)। পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ওই নারীর মোবাইল ফোন ও ই-মেইলে হঠাৎ তার ব্যাংক হিসাব-সংক্রান্ত বার্তা আসতে শুরু করে। তিনি বুঝতে পারেন অ্যাকাউন্ট থেকে তার টাকা ট্রান্সফার হতে শুরু করেছে। তিনবারে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ট্রান্সফার হতে দেখেন তিনি। তৎক্ষণাৎ ওই নারী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন এবং এবিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। পুলিশ এদিনই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রযুক্তির সহায়তায় খোয়া যেতে থাকা ৭ লাখ টাকা অনলাইন সিস্টেমে ফিরিয়ে আনা সম্ভব হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। চক্রের সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed