ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাজাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পুনিয়াউট রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরেকটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন রানিয়ারা বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮.১ কেজি গাঁজাসহ মো. রুহুল আমীন (২৮) নামে একজনকে আটক করে।
আটক রুহুল আমীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed