ভারতে বাংলাদেশি নারীকে হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
শাবি প্রতিনিধি: ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় হত্যাকান্ডের বিচার চেয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘ভারত বরাবরের মতোই সাম্প্রদায়িক ও সন্ত্রাসী একটি রাষ্ট্র। গত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা আমাদের মাথায় চড়ে বসেছে। তাদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। সাম্প্রদায়িক মনোভাব থেকে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘ভারত যেভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে তা আমরা কোনোদিন হতে দেবো না। আমরা আমাদের বোনের হত্যাকান্ডের বিচার চাই। উপদেষ্টাদের উচিত ভারতের হাইকমিশনারকে জবাবদিহির পাশাপাশি বিচারের জন্য চাপ প্রয়োগ করা।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed