সুনামগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ লোকনাথ বনিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক পৌরসভার মধ্যবাজার এলাকার প্রদীপ বনিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে ওয়েজখালি এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে শহরগামি একটি যাত্রীবাহি সিএনজির সংঘর্ষ হয়৷ এসময় সিএনজির যাত্রী লোকনাথ বনিক মারাত্মকভাবে আহত হলে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ায় খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।
পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানান তিনি।
Related News
ধান কাটায় শ্রমিক সংকট, সুনামগঞ্জে ৫ মে পর্যন্ত বালু উত্তোলন বন্ধ
Manual1 Ad Code সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট লাঘবে জেলার সব বালুমহাল ওRead More
সুনামগঞ্জে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে এক ভয়াবহRead More



Comments are Closed