মেডিকেলের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার, আবেদন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে এ পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে।
রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।
ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি
টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে।
প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।
দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রোববার (১৯ জানুয়ারি) এর ফল প্রকাশ করা হয়।
Related News
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশRead More
ছাতকের রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার মেরিন জামান রুহি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামেরRead More



Comments are Closed