Main Menu

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক, সম্পাদক উজ্জ্বল

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে বিজয়ী অ্যাডভোকেট আব্দুল হক পেয়েছেন ১৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী পন্থী আইনজীবী অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট নির্বাচিত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন এডভোকেট ছৈইল মিয়া, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জমির উদ্দিন। রাতে ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বিরা হলেন- অ্যাডভোকেট আব্দুল হামিদ (১৩৭ ভোট), অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস (৫৭ভোট), অ্যাডভোকেট বদর উদ্দিন (১৬ভোট)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ভোট।

সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সহ-সভাপতি এডভোকেট মো: আবুবকর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বি ছিলেন অ্যাডভোকেট আবুল বাসার (১৭৬ভোট)।

সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে অ্যাডভোকেট আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যকরী সদস্য ৫টি পদের বিপরীতে সাত জন প্রতিদ্বন্দ্বি ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরন করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ ভোট ৩২৭ভোট পেয়ে বিজয়ী হন। অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার (৩০৯ভোট), অ্যাডভোকেট জুলহাস মিয়া (২৭২ভোট), অ্যাডভোকেট আফিজ মিয়া (২৫৪ভোট), অ্যাডভোকেট রজত কান্তি সরকার ২৩৬ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বি ছিলেন অ্যাডভোকেট গৌরাংগ পদ দাশ।

Share





Related News

Comments are Closed