কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দু’জন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ঙজওঝ ব্র্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
এঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখRead More
মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮)Read More



Comments are Closed