Main Menu

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী শ্রমিক ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় হরিতলায় বাদশা কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার কন্যা উর্মি আক্তার (১৮), একই জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ কন্যা দিলারা বেগম(৩২)।

এ ঘটনায় আহতরা হলেন বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫) ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের খরকি গ্রামের সুরুজ খা এর পুত্র ইসা খা (৩০)।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে তিন নারী শ্রমিক একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘন কুয়াশার কারনে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে দুই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

Manual3 Ad Code

নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত এক নারী শ্রমিক ও চালককে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন।পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code