কুলাউড়ায় শীতার্তদের পাশে বিজিবি
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চালতাপুর এলাকায় শীতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী জানান, বিজিবি সবসময়ই সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Related News
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারেরRead More
কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিতRead More



Comments are Closed