কমলগঞ্জে শীতার্ত মানুষের পাশে বিজিবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন।
এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Related News
বড়লেখা সীমান্তে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছেRead More
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
Manual3 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ না থাকায় ভোগান্তিরRead More



Comments are Closed