সিলেটে সৎসঙ্গ বিহারে দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের করেরপাড়াস্থ যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে ‘সৎসঙ্গ দাতব্য চিকিৎসাকেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ১ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে এই দাতব্য চিকিৎসাকেন্দ্রের শুভ উদ্বোধন করেন সহ-প্রতিঋত্বিক শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ।
এরপর সকাল ১০টা ৩১ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করেন। এই ফ্রি চিকিৎসা কার্যক্রম প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী রোগীদেরকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed