সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন বছরের ১ জানুয়ারি (বুধবার) থেকে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় ঘোষণা করেছে সরকার। স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
এতদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও আজ থেকে মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনগুলোতে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। যা বুধবার থেকে কার্যকর হবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed