কমলগঞ্জে প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীদের দখলে থাকা ৭.৮০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও মৌজায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীরা এই খাস জমিতে গাছ লাগিয়ে ভোগ করে আসছিলেন। মঙ্গলবার সকালে বন বিভাগের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি এতোদিন বনবিভাগের উপকার ভোগীরা ভোগ করে আসছিলেন। আজ বন বিভাগের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed